সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সিলেটে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির হয়ে ধরা দিয়েছেন মোহাম্মদ সাহিদ আহমদ (২৮) নামের এক যুবক। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে সিলেট মহানগরীর মোগলাবাজার থানার কুচাইয়ের শ্রীরামপুরে এ ঘটনা ঘটে। সাহিদের কিল-ঘুষিতে স্ত্রী লাকি বেগমের (২৭) মৃত্যু হয়েছে বলে তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।

সাহিদ আহমদ কুচাই ইউনিয়নের শ্রীরামপুরের নুরুল মিয়ার ছেলে। পুলিশ সাহিদকে গ্রেফতার করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে পাঠিয়েছে।

রাত ১০ টায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বিকেলে থানায় হাজির হয়ে সাহিদ আহমদ তার স্ত্রী লাকি বেগমকে ঘুষি মেরে হত্যা করেছেন বলে জানান।

তিনি বলেন, ‘দাম্পত্য কলহের জেরে বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে হত্যা করেছেন বলে জানিয়েছেন সাহিদ। সাহিদকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।’

সাহিদ-লাকি দম্পত্তির ৫ মাসের একটি মেয়ে রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১