সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় টিকে থাকতেই ডিজিটাল নিরাপত্তা আইন: ফখরুল। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১ ১৮২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
জোর করে ক্ষমতায় টিকে থাকতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে যুবদলের বিক্ষোভ কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি।
বর্তমান সরকার নির্বাচিত সরকার নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সব রাজনৈতিক দলকে এক হয়ে আন্দোলন করতে হবে।
যুবদলের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে প্রেসওক্লাব এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এর আগে, একই দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল।
















