সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

পরিবারকে ভয় দেখাতে বিষপান, প্রাণ গেল দুবোনের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়ুয়া বর্ণি গ্রামে কীটনাশক পান করে পরিবারের সদস্যদের ভয় দেখাতে গিয়ে মারা গেছেন বৃষ্টি ও প্রীতি নামের দুই চাচাত বোন। বুধবার (৩ মার্চ) সকালে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এর আগে মঙ্গলবার (২ মার্চ) গভীর রাতে তারা দুজন বাবার বাড়িতে বসে একসাথে বিষপান করে। পরবর্তীতে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মৃত প্রীতি বেগম (১৮) যশোর সদর উপজেলার দেলোয়ার খানের স্ত্রী ও চিতলমারী উপজেলার কাননচক গ্রামের হাকিম খানের মেয়ে। অন্য বোন বৃষ্টি বেগম (১৯) আড়ুয়া বর্ণি গ্রামের শামীমের স্ত্রী ও কাননচক গ্রামের জাকির খানের মেয়ে। তার দুজন সম্পর্কে চাচাত বোন।

মৃতদের স্বজনরা জানান, প্রায় সমবয়সী হওয়ায় ছোটবেলা থেকে একই সাথে বেড়ে ওঠেন তারা। তাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া ছিল। প্রতিটি কাজই তারা একসাথে করতেন। পরিবারের দাবী এদের মধ্যে বৃষ্টির বুদ্ধি কিছুটা কম ছিল। যার ফলে ছোটবেলা থেকেই প্রীতির পরামর্শ অনুযায়ী বৃষ্টি চলতেন। পারিবারিক কলহের কারণে বৃষ্টি সামান্য বিষপান করে স্বজনদের ভয় দেখাতে চান। বিষয়টি প্রীতির সাথে আলোচনা করে দুজনই অল্প করে বিষপান করে পরিবারকে ভয় দেখানোর সিদ্ধান্ত নেন এবং একপর্যায়ে কীটনাশক পান করেন। পরে বিষক্রিয়া ঘটে দুজনের মৃত্যু হয়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, দুবোন মারা যাওয়ার ঘটনায় গোপালগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিবারকে ভয় দেখাতে বিষপান, প্রাণ গেল দুবোনের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১