সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

ঝিনাইদহ সীমান্তে বিজিবি’র হাতে ১২জন বাংলাদেশী নাগরিক আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১ ২৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত হতে ভারতে প্রবেশের চেষ্টাকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের হাতে নারী ও পুরুষসহ মোট ১২জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। গত মঙ্গলবার (২রা মার্চ) রাত আনুমানিক ৯টার সময় তাদের আটক করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত খোশালপুর বিওপি’র বিজিবি।

আটককৃতরা হলো বাগেরহাট জেলার শরনখোলা থানার পশ্চিম খুন্তাকাটা গ্রামের মৃত আলকাস উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ জলিল হাওলাদার (৫০), জলিল হাওলাদারের স্ত্রী মোছাঃ মমতাজ বেগম (৪৫), ও ছেলে মোঃ মাসুদ হাওলাদার (২৫), ঢাকার কামরঙ্গীচর থানার বড়গ্রামের মৃত মোহাম্মদ শেখের ছেলে মোঃ সেলিম শেখ (৭৭), একই থানার নবীনগর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ নীরব হোসেন (২৫), আশুলিয়া থানার ভেণ্ডাভর গ্রামের মোঃ ছাব্বির আলীর ছেলে মোঃ আবেদ আলী (৩৩), বাগেরহাটের মোড়লগঞ্জ থানার চরহুগলা বুনিয়া গ্রামের মৃত শেখ আবুল কাশেমের ছেলে মোঃ শেখ আব্বাস আলী (৪২), কামরঙ্গীচর থানার নবীনগর গ্রামের মৃত হাসু দেওয়ানের ছেলে মোঃ আলম দেওয়ান (৫৪), চাঁদপুর জেলার রামচন্দ্রপুর গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ নজরুল ইসলাম (৩৬), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নয়াপাড়া গ্রামের নূর আলী শাহের কন্যা মোছাঃ শামছুন নাহার (৫০), একই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম (১৮) এবং বগুড়া জেলার শাহাজাহানপুর থানার বেজোড়া গ্রামের মোঃ নাসির উদ্দিনের স্ত্রী মোছাঃ লাভলী আক্তার (৩৫)।

বিজিবি জানায়, গত মঙ্গলবার রাতে ৫৮ বিজিবি’র অধীনস্ত খোশালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১১৫-আর হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের পাকা রাস্তার উপর হতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে ১২জন বাংলাদেশী নাগরিককে আটক করে বিজিবি। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ সুজন আলী (২৪) কে ১টি আলমসাধু (শ্যালো ইঞ্জিনচালিত যান) সহ গ্রেফতার করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইদহ সীমান্তে বিজিবি’র হাতে ১২জন বাংলাদেশী নাগরিক আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১