সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

আ.লীগ করায় মাকে ‘মা’ ডাকি না, পদ বাঁচাতে ছাত্রদল নেতার দাবি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে চলছে তোলপাড়। কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আ.লীগের সদস্য বেবি ইয়াছমিনের ছেলে এম রিফাত বিন জিয়াকে। তবে পদ বাঁচাতে এই ছাত্রদল নেতা দাবি করেছেন, তিনি নিজের মাকে ‘মা’ বলে ডাকেন না।

২৪ ফেব্রুয়ারি ২১ সদস্যের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটি ঘোষণার পরই তোপের মুখে পড়েন আহ্বায়ক এম রিফাত বিন জিয়া। ২৬ ফেব্রুয়ারি ২১ সদস্যের আহ্বায়ক কমিটির ১৪ জনই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এরপর এক বিবৃতিতে এম রিফাত বিন জিয়া বলেন, ‘আমার মা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হওয়ার কারণে আমি ‘মা’ ডাকা থেকে বঞ্চিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন আমার ‘মা’। জিয়া পরিবার আমার পরিবার।’

তিনি আরও বলেন, ‘১৯৭৯ সাল থেকে আমার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে এরশাদবিরোধী আন্দোলনের সময় একাধিকবার কারাবরণ করেছিলেন। নবগঠিত সরাইল উপজেলা ছাত্রদলকে সাংগঠনিকভাবে দুর্বল করতে আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে।’

এ বিষয়ে এম রিফাত বিন জিয়ার মা বেবি ইয়াছমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার ছেলে ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায় থেকে পড়াশোনা করে। আমার সঙ্গে তেমন যোগাযোগ হয় না। সে অন্য দলের রাজনীতি করে। আমার কাছে কম আসে। কাছে না আসলে কিভাবে ডাকবে?’

তিনি ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় থেকে পড়াশোনা করলে সরাইলে রাজনীতি কিভাবে করবেন, এমন প্রশ্নের জবাবে বেবি ইয়ামিন বলেন, ‘সে মাঝে মাঝে আসে রাজনীতির জন্য।’

বিতর্কিত সরাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী বলেন, ‘কমিটি কেন্দ্রীয় সংসদ থেকে অনুমোদন করে দেয়া হয়েছে। কমিটি দেয়ার কয়েকদিন পর ২১ সদস্যের মধ্যে ১৪ জন পদত্যাগপত্র আমাদের কাছে দিয়েছেন। আমরা এগুলো কুমিল্লা বিভাগীয় টিমের মাধ্যমে কেন্দ্রীয় সংসদে পাঠাবো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আ.লীগ করায় মাকে ‘মা’ ডাকি না, পদ বাঁচাতে ছাত্রদল নেতার দাবি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১