সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পড়ব বই গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” বিভিন্ন লাইব্রেরীকে বই দিলো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি: “পড়ব বই গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে বেসরকারী ১৫ লাইব্রেরীকে বই দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

২৮ ফেব্রæয়ারি রোববার দুপুরে খাগড়াছড়ি জেলা সরকারী গ্রন্থগারের হল রুমে এসব বই বিতরণ করা হয়।

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা সরকারী গ্রন্থগারের আহবায়ক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা। অনুষ্ঠানে বই নিতে আসা ব্যাক্তিদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, বই পড়ার কোন বিকল্প নেই, আলোকিত মানুষ হতে হলে বই পড়তে হবে। তাই তিনি সকলকে বই পড়ার জন্য উৎসাহ দেন। তিনি আরো বলেন, এই বই দেওয়ার ধারা অব্যহত থাকবে। সকলে যেন নিজ এলাকায় বিভিন্ন প্রকার বই সহজে পড়তে পারেন, সেই জন্য প্রত্যেক এলাকা লাইব্রেরী গড়ে তোলার পরামর্শ দেন প্রধান অতিথি।

খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার ক ও খ শ্রেণিতে ভাগ করে প্রত্যেক লাইব্রেরীকে ৫০ থেকে ৬০ হাজার টাকার বই প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা সরকারী গ্রন্থগারের প্রধান লাইব্রেরীয়ান ওয়েন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ। এছাড়া বিভিন্ন লাইব্রেরীর সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে গত জাতীয় গ্রন্থাগার দিবসে নিবন্ধিত প্রত্যেক লাইব্রেরীকে বই দেওয়ার ঘোষণা দিয়েছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পড়ব বই গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” বিভিন্ন লাইব্রেরীকে বই দিলো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৪৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১