সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

নেশার টাকা না পেয়ে মায়ের পেটে কাঁচি ঢুকিয়ে দিলেন মেয়ে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক সেবনের টাকা না পেয়ে রহিমা বেগম (৫৫) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মেয়ে পাপিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের দশানী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম ওই এলাকার প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী।

নিহত রহিমা বেগমের ছোট মেয়ে পপি আক্তার বলেন, ‘আমার বোন পাপিয়া দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে আসছেন। রোববার সকালে মা কাপড় সেলাই করা নিয়ে ব্যস্ত ছিলেন। এ সময় পাপিয়া এসে তার কাছে টাকা খোঁজেন। মা টাকা দিতে না চাইলে পাপিয়া কাপড় কাটার কাঁচি মায়ের পেটে ঢুকিয়ে দেন। এতে মা মারা যান।’

তিনি আরও বলেন, ‘পাপিয়া প্রায় সময় টাকার জন্য পরিবারের সদস্যদের বিভিন্নভাবে জ্বালাতন করে আসছে। সে আগেও একাধিকবার মাকে হত্যার চেষ্টা করেছে।’

তবে স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ বলেন, ‘তারা মা-মেয়েরা মিলে একই সঙ্গে মাদক সেবন করতো। তাদের জন্য এলাকায় অনেক নারী-পুরুষ মাদক সেবনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। তাদের বিষয়ে স্থানীয় এলাকাবাসী অনেকটা ক্ষুব্ধ ছিল।’

এ বিষয়ে বাঞ্ছারাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘মেয়ে পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেশার টাকা না পেয়ে মায়ের পেটে কাঁচি ঢুকিয়ে দিলেন মেয়ে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১