সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

৪০ টন পাথরবোঝাই ট্রাক নিয়ে বেইলি ব্রিজ খালে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সড়কে অতিরিক্ত পাথরবোঝাই ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে দোয়ারাবাজার উপজেলা সদরের নইনগাঁও গ্রামের মাঝে নোয়াজের খালের ওপর নির্মিত সড়ক ও জনপথ বিভাগের ১০০ ফুট বেইলি ব্রিজটি ভেঙে পড়ে।

স্থানীয়রা জানান, দোয়ারাবাজার উপজেলা সদরের নোয়াজের খালের বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ফলে, সওজের পক্ষ থেকে এই ব্রিজে তিন টনের বেশি মালামাল পরিবহন নিষেধ রয়েছে এবং এই ব্রিজের পাশেই নতুন একটি ব্রিজ নির্মাণাধীন রয়েছে। শনিবার ভোরে পাথরবোঝাই ওই ট্রাকটি সিলেটের কোম্পানীগঞ্জ থেকে দোয়ারাবাজার হয়ে ছাতক যাচ্ছিল। কিন্তু ট্রাকে অতিরিক্ত পাথরবোঝাই থাকায় ব্রিজটি ভেঙে খালে পড়ে গেছে।

এ সময় ট্রাকের চালক ও দুজন সহকারী সামান্য আহত হয়েছে। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় ছাতক-দোয়ারাবাজার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজের দুই দিকে যানবাহন আটকা পড়েছে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের ছাতক-দোয়ারাবাজার এলাকার দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী এসএম সাইফুল ইসলাম জানান, তিন টনের বেশি যানবাহন চলাচলে নিষেধ থাকলেও রাতের আধারে অন্তত ৪০ টন ওজনের পাথরবোঝাই ট্রাক ওঠায় সেটি ভেঙে পড়েছে। ব্রিজটি দ্রুত মেরামত করতে লোক পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪০ টন পাথরবোঝাই ট্রাক নিয়ে বেইলি ব্রিজ খালে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১