সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বড় মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে ছোট মেয়েকে বিক্রি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নিজের ১২ বছরের মেয়েকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। বিক্রি করার কারণ কী? বড় মেয়ে শ্বাসকষ্টের রোগে ভুগছেন। তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। সেই টাকা জোগাড়ের জন্যই নিজের মেয়েকে ছিন্না সুব্বাইয়া (৪৬) নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন দম্পতি।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোরে। গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে।
অভিযুক্ত ছিন্না সুব্বাইয়া ওই ১২ বছরের মেয়েটিকে বিয়ে করে। যদিও একদিন পরেই নারী ও শিশু কল্যাণ দফতরের উদ্যোগে মেয়েটিকে উদ্ধার করা গেছে। শিশুটিকে জেলা শিশু স্বাস্থ্য দফতরে রাখা হয়েছে এবং তার কাউন্সেলিং করানো হচ্ছে।

পুলিশ জানায়, কোত্তুরের বাসিন্দা ওই দম্পতি প্রতিবেশী সুব্বাইয়ার কাছে টাকা চেয়েছিলেন। পরে মেয়েকে বিক্রি করার প্রতিদান হিসেবে ১০ হাজার টাকা দিতে রাজি হয় সে। যদিও ওই দম্পতি তার কাছে ২৫ হাজার টাকা চেয়েছিল।
পুলিশ জানতে পারে, বিবাদের কারণে কিছুদিন আগেই সুব্বাইয়ার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছেন। তার পর থেকেই ওই প্রতিবেশী ১২ বছরের মেয়েটিকে বিয়ে করার ইচ্ছে হয়েছিল তার। বুধবার মেয়েটিকে বিয়ে করার পর দামপুরে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় সুব্বাইয়া। প্রতিবেশীরা জানতে পেরেই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে খবর দেন। প্রধান শিশু কল্যাণ দফতরে যোগাযোগ করেন।
সূত্র: নিউজ এইটটিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বড় মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে ছোট মেয়েকে বিক্রি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৫২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১