সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

প্রেম করার অপরাধে মেয়েকে কুপিয়ে মারলেন মা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
প্রেম করার অপরাধে গাইবান্ধার সাঘাটার দক্ষিণ উল্লা গ্রামে কলেজছাত্রী আতিকা সুলতানাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় ছাত্রীর বাবা কলেজ শিক্ষক আমিনুল ইসলাম ক্বারী বাদী হয়ে তার স্ত্রী হামিদা ও বড় ছেলে তানজিনকে আসামি করে সাঘাটা থানায় হত্যা মামলা করেছেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন জানান, আতিকার মা হামিদাকে গ্রেফতার করা হয়েছে। তার ভাই তানজিন পলাতক। নিহত আতিকার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে গাইবান্ধার সাঘাটার দক্ষিণ উল্লা গ্রামের নিজ বাড়ি থেকে আতিকা সুলতানার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রক্তাক্ত কম্বল, ছুরি জব্দ করে জিঙ্গাসাবাদের জন্য নিহত কলেজছাত্রীর মা হামিদা আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
দক্ষিণ উল্যা গ্রামের আতিকা সুলতানা উদয়ন মহিলা কলেজের এইচএসসিতে অধ্যয়নরত। তার বাবা আলহাজ আমিনুল ইসলাম ক্বারী একটি কলেজের শিক্ষক।
ইউপি সদস্য জলিল জানান, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মোবাইলে খবর পেয়ে ওই বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে ওই বাড়ির গেট লাগানো দেখতে পান। ঘরে আতিকার মা কান্না করছিল। ডাকাডাকির পর গেট খুলে দিলে আতিকার মায়ের সারা শরীরে রক্ত দেখতে পান। কি হয়েছে জানতে চাইলে তিনি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ওই বাড়িতে গিয়ে আতিকার গলাকাটা লাশ উদ্ধার করে। বাড়ি থেকে রক্তাক্ত ছুরি, কম্বল জব্দ করে। অন্যদিকে আতিকার বড় ভাই তানজিনের ব্যবহৃত রক্তাক্ত পোশাক বাথরুমে পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি। পরে আতিকার মাকে আটক করে পুলিশ।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন বলেন, শুক্রবার রাতেই থানায় মামলা হয়েছে। ধারণা করা হচ্ছে প্রেম করার অপরাধে মা ও ভাই তাকে হত্যা করেছে। তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেম করার অপরাধে মেয়েকে কুপিয়ে মারলেন মা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১