সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

গাঁজা বেচে মাসে ৪ কোটি টাকা আয়। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
তিনি পেশায় ছিলেন একজন বক্সার। পৃথিবীর নামকরা কয়েকজন বক্সারের মধ্যে তিনি ছিলেন অন্যতম। অ্যাডভেঞ্চার সিনেমার মতো তার চলার পথ। জীবনে প্রচুর অর্থকড়ি কামিয়েছেন। সেসব অর্থবিত্ত তাকে সময়মতো ছেড়েও গেছে। তার নাম মাইক টাইসন। এই কিংবদন্তি বক্সার এবার গাঁজার ব্যবসা করে বাজিমাত করলেন। তার অর্থনৈতিক জীবনের উত্থান-পতনের মধ্যে যুক্ত হলো নতুন একটি ব্যাপার। তা হলো তিনি প্রতি মাসে গাঁজা বিক্রি করেই আয় করেন বাংলাদেশি টাকায় প্রায় চার কোটি টাকা। ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি স্টার ইউকের প্রতিবেদন থেকে জানা গেছে এর বিস্তারিত।

টাইসন ক্যারিয়ারে আয় করেছিলেন ৫৮ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৯৫০ কোটি টাকারও বেশি। সেখান থেকেই এক সময় তিনি দেউলিয়া হতে বসেছিলেন। তবে গাঁজার ব্যবসায় ভাগ্য ফিরেছে তার। তিনি এখন পুরোদস্তুর গাঁজাচাষি ও ব্যবসায়ী।
তিনি এককালে পরিচিত ছিলেন আয়রন ম্যান হিসেবে তবে ধর্ষণ আর মাদক মামলায় জেল খাটার পর তাকে ‘দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্লানেট’ হিসেবেও আখ্যা দেওয়া হয়। টাইসনের এই গাঁজা কোম্পানির নাম টাইসন র‍্যাঞ্চ। ক্যালিফোর্নিয়ায় গাঁজা চাষ বৈধ বলে কোনো আইনি ঝামেলাও পোহাতে হচ্ছে না আলোচিত সাবেক এই বক্সারকে।

টাইসন প্রতিষ্ঠিত গাঁজা চাষের কোম্পানির নাম ‘টাইসন র‍্যাঞ্চ’। এবার আর বেআইনি কিছু করছেন না তিনি। কারণ ১৬ হেক্টর জমির ওপর গড়ে ওঠা গাঁজার ফার্মটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এই রাজ্যে গাঁজার ব্যবহার বৈধ। নিজেকে তিনি সেরা গাঁজার প্রস্তুতকারক দাবি করেছেন। তার উৎপাদিত গাঁজা তিনি নিজেও পরখ করে দেখেন বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাঁজা বেচে মাসে ৪ কোটি টাকা আয়। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১