সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

চিকিৎসকের বাসায় শিশু গৃহকর্মীর উপর অমানসিক নির্যাতন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ ২১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজিরপুর প্রতিনিধি ॥ ঢাকা পঙ্গু হাসপাতালের রেজিস্টার ডাঃ সি.এইচ রবিনের স্ত্রী রাখির অমানসিক নির্যাতনে বাসার শিশু গৃহকর্মী হাসপাতালে মৃত্যুশয্যায়। উজিরপুর থানা পুলিশ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

নির্যাতিত শিশু ও তার পরিবার সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের গজালিয়া গ্রামে ডাঃ সি.এইচ রবিনের বাড়ি।

চাকুরী করেন ঢাকা পঙ্গু হাসপাতালে বাসা শ্যামলীতে। পিতা প্রতিবন্ধী মা ছোট বেলায় সংসার ছেড়ে পালিয়ে যায়। অর্ধাহারে-অনাহারের সংসার।

করনার কারণে অভাবের তাড়নায় গত ৬ মাস পূর্বে স্থানীয় বাসুদেবের মাধ্যমে হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রামের ননী বাড়ৈর মেয়ে নিপা বাড়ৈ (১১) ডাক্তার সি.এইচ রবিনের বাসায় গৃহকর্মীর কাজে যায়।

গৃহকর্মী নিপা বাড়ৈ জানায় কাজের শুরু থেকেই সামান্য ভুলত্রুটি হলেই ডাক্তার সাহেবের স্ত্রী রাখী তার শরীরে কখনো খুনতি দিয়ে আঘাত, কখনো বা ধারালো চাকু দিয়ে কোপ মারত।

এমনকি চিৎকার দিলে গলা চেপে ধরে দেওয়ালের সাথে মাথায় আঘাত করত। এতে তার শরীরের দুই হাত, হাতের অঙ্গুল, মাথা, গলায়, মুখমন্ডল ও পিঠসহ বিভিন্ন স্থানে অগনিত ক্ষতের চিহ্ন রয়েছে।

বাড়ি থেকে মাঝে মধ্যে বৃদ্ধ দাদু ও কাকারা ফোন দিলে ডাক্তারের স্ত্রী রাখী মারধরের কথা না বলার জন্য ভয়ভীতি দেখাত।

গত ২১ ফেব্রুয়ারী গৃহকর্মী নিপা বাড়ৈর উপর ডাক্তারের স্ত্রী অমানসিক নির্যাতন চালায়। মাথায় চাকু দিয়ে কোপ মারে।

এতে সংজ্ঞাহীন হয়ে পড়ে। কিছুটা সুস্থ্য হওয়ার পরে ভয়ভীতি দেখিয়ে কাউকে কিছু না বলার হুমকি দিয়ে ২৩ ফেব্রুয়ারী ডাক্তারের কম্পাউন্ডার বাসুদেবের মাধ্যমে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়।

গ্রামের বাড়িতে হতদরিদ্র পৌছলেই বাড়ির দাদু, কাকিমা, কাকারা মিলে তার শারীরিক অবস্থা দেখে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিশু গৃহকর্মী কেঁদে ফেলে সবকিছু খুলে বলে।

পরে স্থানীয়রা উজিরপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে মডেল থানার এস,আই মাহাতাব তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, সংবাদ পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উজিরপুর হাসপাতালে দায়িত্বরত ডাক্তার নূসরাত জাহান সাকি জানান, শরীরে কিছু ক্ষত নুতন আর অনেক ক্ষত পুরাতন।

তবে তার চিকিৎসা চলছে। শিশু গৃহকর্মীর কাকা তপন বাড়ৈ জানান, নিপার শারীরিক অবস্থা দেখে আমরা কেঁদে ফেলি।

বিষয়টি ডাক্তারের স্ত্রী রাখীর কাছে জিজ্ঞাসা করলে তিনি মোবাইলে বলেন, আমাদেরকে হুমকি দিচ্ছেন, আমরাও তার বিরুদ্ধে থানায় জিডি করেছি।

স্থানীয় ইউপি সদস্য নওয়াব আলী বাড়ৈ জানান, বিষয়টি অত্যন্ত জঘন্য। অভিযুক্ত রাখীর স্বামী ডাঃ সি.এইচ রবিন জানান, বিষয়টি সাজানো। তবে তার স্ত্রী ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিকিৎসকের বাসায় শিশু গৃহকর্মীর উপর অমানসিক নির্যাতন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১