র্যাব- এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:২১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ ১৪২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
গত ২৩ ফেব্রয়ারি ২০২১ তারিখ মাদারিপুর জেলার কালকিনি থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৮.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার কালকিনী থানাধীন উত্তর রমজানপুর সাকিনস্থ জনৈক হালিম সরদার এর বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২৩ ফেব্রয়ারি ২০২১ তারিখ আনুমানিক ১৮.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) সোহাগ সরদার (২৮), পিতাঃ হালিম সরদার, সাং- উত্তর রমজানপুর, থানাঃ কালকিনী, জেলাঃ মাদারীপুর বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ১৪১ (একশত একচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে মাদারিপুর জেলার কালকিনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























