সংবাদ শিরোনাম ::
বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড।

সন্তানের মরদেহ কোলে নিয়ে বিচারের দাবিতে থানায় মা-বাবা!ষ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ করেছেন সোহেল আরমান ও শিল্পী আরমান নামে এক দম্পতি। বিচার চাইতে মৃত নবজাতককে কোলে নিয়ে দিনভর পথে পথে ঘুরে বেড়িয়েছেন তারা। শেষ পর্যন্ত আদালতে দ্বারস্থ হয় ওই দম্পতি।

পরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের নির্দেশে অবশেষে মৃত নবজাতকের মা শিল্পী আরমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে কুমিল্লা নগরীর ১৭নং ওয়ার্ডের পাথুরিয়াপাড়া এলাকায়।
মামলার বিবরণে জানা গেছে, ওই দম্পতির পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা আপন মামা আবুল কালাম ড্রাইভারের সাথে বসতবড়ির সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২১ ফেব্রুয়ারি আবুল কালামের স্ত্রী শাহানা, মেয়ে লিমা ও মেয়ের জামাই এপিকসহ পরিবারের লোকজন ওই গৃহবধূ শিল্পী আরমানকে মারধর করে। এ সময় তার মামি শাশুড়ি শাহনাজ বেগম ওই গৃহবধূর পেটে লাথি মারলে ওই গৃহবধূর প্রসব বেদনা শুরু হয়। পরে সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রসব বেদনা নিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হলে একটি শিশু ছেলে সন্তান প্রসব করেন। পরে ২ ঘণ্টার মধ্যে নবজাতক শিশুটি মারা গেলে মৃত নবজাতক সন্তানকে কোলে নিয়ে ওই দম্পতি বিচারের দাবিতে দিনভর সমাজপতিসহ বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়ায়।

পরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে গিয়ে বিচার আবেদন করলে বিচারক কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলার করার নির্দেশ দেয়। সন্ধ্যায় কোতয়ালী মডেল থানায় মারধরের কারণে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায় বলে নবজাতকের মা শিল্পী আরমান বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ মৃত নবজাতকের ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠায়।
মৃত নবজাতকের সুরতহাল সংগ্রহ করা কোতয়ালী মডেল থানার এস আই মাসুদ জানায়, মৃত্যুর ঘটনায় নবজাতকের মা বাদী হয়ে থানায় মামলা করেছে। আমরা সুরতহাল সংগ্রহ করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্তানের মরদেহ কোলে নিয়ে বিচারের দাবিতে থানায় মা-বাবা!ষ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৩২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১