সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সচিবালয়ের গেটে নুরের সমাবেশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পূর্ব-ঘোষণা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন কর্মসূচি করার কথা থাকলেও জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মানববন্ধনের এক পর্যায়ে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দেন। পরে সেদিকে তার নেতাকর্মীরা মিছিল নিয়ে যান এবং সচিবালয়ের ২ নম্বর গেটের পাশে ১৫ মিনিট সমাবেশ করেন।

এ সময় সচিবালয়ের ২ নম্বর গেটের যান এবং দর্শনার্থী প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেস ক্লাব থেকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দেন নুর। সে সময় মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা কয়েক দফায় অনুরোধ করেন এবং বাধা দেয়ার চেষ্টা করেন। মিছিলটি সচিবালয়ের দুই নম্বর গেটের পাশে অবস্থান নেয় এবং সেখানে অন্তত ১৫ মিনিট সমাবেশ করে। এ সময় সচিবালয়ের দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাশেই দাঁড়িয়ে ছিলেন।

সমাবেশে নুর বলেন, ‘আজকে আমরা শান্তিপূর্ণভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনের মানববন্ধন কর্মসূচি শেষে সচিবালয়ে এসেছি, আপনাদের (শিক্ষামন্ত্রী) কানে ছাত্র সমাজের দাবি পৌঁছে দিতে। কারণ আমরা জানি আপনারা এসি রুমের মধ্যে থেকে ছাত্র সমাজের বাস্তবতা উপলব্ধি করতে পারেন না। সেজন্য আপনাদের দরজায় এসে কানের দ্বারপ্রান্তে আমাদের দাবিগুলো শুনিয়ে দিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি হচ্ছে ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের প্রথম দিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলুন। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ যেসব প্রতিষ্ঠানে পরীক্ষা চলছিল সেগুলো চালু করতে হবে। যেহেতু আপনার নির্দেশনায় বন্ধ হয়েছে সেহেতু আপনিই নির্দেশনা দেবেন যে শিক্ষা কার্যক্রম চলবে।’

এ সময় ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক আবু হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সচিবালয়ের গেটে নুরের সমাবেশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১