সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

মহেশপুর সীমান্ত থেকে বিজিবি’র হাতে ৮ বাংলাদেশী নাগরিক আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের হাতে ৮ বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। এ সময় তাদেরকে ভারতে প্রবেশে সহায়তা করার অপরাধে এক দালাল ও বিজিবি’র হাতে আটক হয়। সোমবার (২২শে ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত লড়াইঘাট ও যাদবপুর বিওপি’র টহল দল।

বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত লড়াইঘাট বিওপি’র টহল দল সোমবার রাত ৯টার সময় সীমান্ত পিলার ৬০/১২৩-আর হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের ছাত্তার মোড় এলাকার পাকা রাস্তার উপর হতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে নারী-পুরুষ ও শিশুসহ ৫জন বাংলাদেশী নাগরিককে আটক করে। আটককৃতরা হলো যশোরের শার্শা থানাধীন ছোটআচড়া গ্রামের আব্দুল হানিফের ছেলে মোঃ নাদিম আহম্মেদ (২৩), বাগেরহাটের নাগেরহাট থানাধীন কাতৃকদি গ্রামের আ. হাকিমের স্ত্রী হাছিনা বেগম (৬০), শরনখোলা থানাধীন মঠেরপাড় গ্রামের জলিল শিকদারের স্ত্রী কারিনা বেগম (২২) এবং মোঃ আনোয়ার খলিফার ছেলে মোঃ শাহজালাল (২০)।

এছাড়া একই তারিখ রাত আনুমানিক ১১টার সময় যাদবপুর বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৪৯/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মাঠের মধ্য হতে ভারতে গমনের চেষ্টাকালে ৩জন বাংলাদেশী নাগরিককে আটক করে। আটককৃতরা হলো বাগেরহাটের মোড়লগঞ্জ থানাধীন গজালিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মোঃ মিন্টু খা (৪৮), খুলনার তেরখাদা থানাধীন ইন্দুহাটি গ্রামের সাত্তার মোল্লার কন্যা রিনা বেগম (২৫) এবং কয়রা থানাধীন বানিয়া গ্রামের শামছুর ছানার কন্যা নাজমা খাতুন (৩০)। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক মোঃ আল মামুনকে ১টি আলমসাধুসহ (শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি) আটক করা হয়। আটককৃত মামুন ঝিনাইদহের মহেশপুর থানাধীন যাদবপুর গ্রামের মোঃ জামারুলের ছেলে।

আটককৃত বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা এবং আটককৃত দালালকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারাপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৮ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহেশপুর সীমান্ত থেকে বিজিবি’র হাতে ৮ বাংলাদেশী নাগরিক আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১