সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ১২ ঘরের ৩২ পিলার ভেঙ্গেছে দুর্বৃত্তরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ার চাখার ইউনিয়নে প্রধানমন্ত্রীর
আশ্রয়ণ প্রকল্পের ১২ পাকা গৃহের (ভবন) ৩২ পিলার ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ পাকা ঘর বরাদ্দ দেয়া হয়। গত ২৩ জানুয়ারী দেশব্যাপী একযোগে ৭০ হাজার
গৃহনির্মাণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে বরিশালের বানারীপাড়ায় ২০০ টি বরাদ্দকৃত ঘরও রয়েছে। উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রামের ২ একর জমির উপর আশ্রয়ণ প্রকল্পের ৬৫ টি গৃহের কাজও ওই দিন শুরু হয়। ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে প্রতিটি পাকা গৃহ নির্মাণ করা হবে বলে জানা যায়। গত ২১ ফেব্রুয়ারী রাতে ওই গ্রামের সুলতান মৃধার মাছের ঘের সংলগ্ন সরকারী খাস জমির মধ্যে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ৬৫ টি গৃহের মধ্যে ৩২ টির পিলার ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। স্থানীয় সোনাহার গ্রামের মৃত কাসেম কাজীর ছেলে মোঃ সুমন কাজী (২৭) সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে বানারীপাড়া থানায় ২২ ফেব্রুয়ারী রাতে মামলা দায়ের করা হয়। চাখার ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বাদশা মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
ওই দিনই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত শারমিনের নেতৃত্বে পুলিশ আসামীদের বাড়ীতে অভিযান চালাায়। এদিকে ২৩ ফেব্রুয়ারী সকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা প্রেসক্লাব নেতৃবৃন্দকে তার কার্যালয়ে বিষয়টি অবহিত করেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা জানান আশ্রয়ণ প্রকল্পটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিজস্ব প্রকল্প। তিনি ঘটনাস্থল পরির্দশন করেছেন এবং যারা এই দেয়াল ও পিলার ভেঙ্গেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা । দুবৃর্ত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ১২ ঘরের ৩২ পিলার ভেঙ্গেছে দুর্বৃত্তরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১