সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার দখলীয় সেই খাল উদ্ধারে এসিল্যান্ডের উদ্যোগ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নিশাত শারমিন উপজেলার উদয়কাঠীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা তালুকদারের অবৈধ দখলীয় শত বছরের রেকর্ডিও খাল উদ্ধারের উদ্যোগ নিয়েছেন। তিনি অভিযোগ পেয়ে ২১ ফেব্রুয়ারী রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা তালুকদারকে নিজ উদ্যোগে খালটি দখলমুক্ত করার নির্দেশ দেন। ওই নির্দেশের প্রেক্ষিতে তার সঙ্গে উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা তালুকদার সোমবারের মধ্যে ভরাট করা মাটি সরিয়ে খালটিকে পূর্বের রূপে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। এর আগে ২০ ফেব্রুয়ারি শনিবার সকালে উদয়কাঠি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা তালুকদার জনগুরুত্বপূর্ণ খালের ভিতরে বাধ দিয়ে শ্রমিকের মাধ্যমে মাটি দিয়ে খাল ভরাট কাজ শুরু করেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও সহকারী কমিশনার(ভূমি) নিশাত শারমিনকে বিষয়টি মুঠোফোনে জানিয়ে খাল ভরাট কাজ বন্ধ করে দেন। উল্লেখ্য ওই খালটি দিয়ে এলাকাবাসী চলাচল ও খালের পানি কৃষি কাজে ব্যবহার করে থাকেন। এছাড়া খালটি এলাকার জলাবদ্ধতা নিরসনেও ভূমিকা রাখে। সম্প্রতি জনগুরুত্বপূর্ণ খালটি রক্ষায় এর ওপর কয়েক লাখ টাকা ব্যয়ে সরকারীভাবে কালভার্ট নির্মাণ করা হয়েছে। খালের সম্পত্তি নিজেদের মালিকানা দাবি করে তা ভরাট করে দখল চেষ্টা চালান ওই আওয়ামী লীগ নেতা। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। প্রভাবশালী ওই আওয়ামী লীগ নেতাকে বাধা দিতে ভয় পেয়ে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননীর শরনাপন্ন হন। এদিকে জনগুরুত্বপূর্ণ খালটিকে অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত শারমিনকে কৃতজ্ঞচিত্তে সাধুবাদ জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার দখলীয় সেই খাল উদ্ধারে এসিল্যান্ডের উদ্যোগ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১