সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

জুতা পায়ে শহীদ মিনারে আ.লীগ নেতার শ্রদ্ধাঞ্জলি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বালুচর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করতে দেখা গেছে।

একুশে ফেব্রুয়ারির (রোববার) প্রথম প্রহরে উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে এ ঘটনা ঘটে। একজন জনপ্রতিনিধির এমন কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা প্রশাসনের কর্মসূচিতে আবু বকর সিদ্দিক শ্রদ্ধা জানাতে যান। এ সময় তিনি জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে পুষ্পমাল্য অর্পণ করেন। মুহূর্তে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় মুক্তিযোদ্ধা এবং সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ডের নিন্দা জানান।

ভুল স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ‘অজ্ঞাতসারে এমন ভুল হতে পারে। যদি শহীদের প্রতি শ্রদ্ধা না থাকতো তাহলে গভীর রাতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যেতাম না। মনের অজান্তে আমার এমন একটি ভুল নিয়ে প্রতিপক্ষ রাজনীতি শুরু করেছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রশাসন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেয়ার পর ছয় বা সাত নম্বরে উপজেলা আওয়ামী লীগ শ্রদ্ধাঞ্জলি দেয়। সেসময় অন্ধকার থাকায় হয়তো আমার দৃষ্টিগোচর হয়নি। পরে সাংবাদিকদের মাধ্যমে আমি বিষয়টি জানতে পারি। তবে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা দুঃখজনক। ভবিষ্যতে উপজেলা প্রশাসন এ বিষয়ে আরও সর্তক থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুতা পায়ে শহীদ মিনারে আ.লীগ নেতার শ্রদ্ধাঞ্জলি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১