সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ

তালতলীতে তিন যুগেও প্রতিষ্ঠিত হয়নি শহীদ মিনার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(জলিল আহমেদ স্টাফ রিপোর্টার)

১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো শহীদ মিনার তৈরি হয়নি।

এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানতে পারছে না ভাষার সঠিক তাৎপর্য, জানাতে পারছে না ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা।

ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর দিন আজ। এদিন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়।

তবে প্রতিবারের মতো এবারও সেই সুযোগ থেকে বঞ্চিত হলো লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জানায়, স্কুলে শহীদ মিনার নেই, তাই আমরা শহীদ মিনারে ফুল দিতে পারি না।

শহীদ মিনার না থাকার কারণে ২১ ফেব্রুয়ারি ভালোভাবে পালন করতে পারি না। এছাড়া ওইদিন কোনো ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে আসেনি।

স্থানীয় কিছু ছাত্র-ছাত্রী জানান, ২১ ফেব্রুয়ারির দিন আমাদের স্থানীয় বড় ভাইয়েরা বাঁশ, কলা গাছ ও মাটি দিয়ে শহীদ মিনার তৈরি করে। আমরা ওখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই।

এ বিষয়ে লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হায়দার এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, প্রতি বছর সরকারি ভাবে শহীদ মিনার নির্মাণের কথা থাকলেও প্রতিশ্রুতির মাধ্যমেই রয়ে গেল কিন্তু নির্মাণ হয়নি শহীদ মিনার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের জন্য কোন বাজেট আছে কিনা আমার জানা নেই। তবে আমি বিষয়টি দেখবো তিনি আরও বলেন চাইলে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা পরিষদ, উপজেলা পরিষদের পক্ষে থেকে শহীদ মিনার নির্মাণ করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তালতলীতে তিন যুগেও প্রতিষ্ঠিত হয়নি শহীদ মিনার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১