সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জের ধরে রাশেদা বেগম নামের এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর দেবরের শ্বশুর বাড়ির লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন পরিবার। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

এ মামলার প্রধান আসামি স্থানীয় মোস্তফার ছেলে মাইন উদ্দিনকে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতার করেছে পুলিশ।
আগুনে ওই গৃহবধূর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় তাকে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ভিকটিম রাশেদা একই গ্রামের জাহের হোসেনের স্ত্রী। এর আগে ওই দিন বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে একটি স্বর্ণের চেইনকে কেন্দ্র করে রাশেদার সঙ্গে তার দেবর ফারুক ও দেবরের শ্বশুর বাড়ির লোকজনের সাথে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকালে রাশেদার শ্বশুর বাড়িতে তার দেবরের শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা রাশেদার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে তাকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ স্বজনদের।
পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতিতে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় দেবরের শ্বশুর বাড়ির লোক মাইন উদ্দিন, শাহজাহান, লিটন ও আশরাফকে আসামি করে মামলা করেন ভিকটিম গৃহবধূর ভাই। পরে পুলিশ মাইন উদ্দিন গ্রেফতার করে।
সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, গৃহবধূর শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা নেয়া হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও খুঁজছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১