সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

মাদানী’ উপাধি ব্যবহার করায় আলোচিত শিশু বক্তাকে লিগ্যাল নোটিস। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করেও নামের শেষে ‘মাদানী’ উপাধি ব্যবহার করায় আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলামকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ওই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা রফিকুল ইসলাম মাদানী। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের মদিনা শাখার আমির ও সংগঠনটির কেন্দ্রীয় সদস্যও।

তার পক্ষে সোমবার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফুল হাসান খাঁন এই নোটিশ পাঠান। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ওই আইনজীবী।

আগামী ১৫ দিনের মধ্যে নিজের পরিচয়ের সঙ্গে ‘মাদানী’ উপাধি ব্যবহার করা বন্ধ করা না থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে রফিকুল ইসলামকে নোটিশে জানানো হয়।

এতে বলা হয়, আপনি নোটিশগ্রহীতা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া না করে এবং মদিনা মুনাওয়ারায় বসবাস না করা সত্ত্বে দীর্ঘদিন যাবত বেআইনিভাবে নিজের নামের সঙ্গে ‘মাদানী’ উপাধি ব্যবহার করে আসছেন, যেটি অন্যায়। শুধু মানুষকে বিভ্রান্ত করে অনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে সত্য গোপন করে আলেম-ওলামাসহ পাঠকদের কাছে আমার মক্কেলের গ্রহণযোগ্যতাকে বিনষ্ট করার হীন উদ্দেশ্যে নিজের নামের সঙ্গে ‘মাদানী’ পদবি ব্যবহার করছেন, যা সম্পূর্ণভাবে অনৈতিক ও বেআইনি।

নোটিশে আরও বলা হয়, আমার মক্কেল মাওলানা রফিকুল ইসলাম মাদানী তার নামের সঙ্গে প্রায় ২৫ বছরের বেশি সময় ‘মাদানী’ পদবি ব্যবহার করে দেশে ও বিদেশে সর্বমহলে পরিচিতি লাভ করেছেন। কিন্তু আপনাকে আমার মক্কেল একাধিকবার মৌখিকভাবে এ অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা সত্ত্বেও আপনি অনুরোধ রক্ষা না করে আপনার অনৈতিক ও বেআইনি কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী ১৫ দিনের মধ্যে ‘মাদানী’ পদবি ব্যবহার করা থেকে বিরত না থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, নোটিশ প্রাপক রফিকুল ইসলাম রাজধানীর জামিয়া মাদানীয়া বারিধারা মাদরাসায় লেখাপড়া করেছেন। শারীরিক আকৃতিতে ছোট হওয়ায় তাকে সবাই শিশু বক্তা বলেন এবং এ হিসেবেই পরিচিতি পান তিনি। নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক রফিকুল ইসলাম ২০ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম ও রাবেতাতুল ওয়ায়েজিনের সঙ্গে যুক্ত আছেন বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদানী’ উপাধি ব্যবহার করায় আলোচিত শিশু বক্তাকে লিগ্যাল নোটিস। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১