সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

কাদের মির্জা বিএনপি-জামায়াতের পেইড এজেন্ট। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ‘বিএনপি-জামায়াতের পেইড এজেন্ট, টেন্ডারবাজ, চাঁদাবাজ, উন্মাদ, মাতাল, মাদকাসক্ত ও দুশ্চরিত্রবান’ বলে আখ্যায়িত করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের তিন নেতা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ফেনী শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা এ আখ্যা দেন।

যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন এবং ফেনী পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের এ তিন নেতা বলেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে রক্ষা পাবেন না কাদের মির্জা। আমাদের নেত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে আবার কথা বললে তাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ফেনীতে মহাসড়ক অবরোধ করা হবে।

কাদের মির্জা যুক্তরাষ্ট্র ভ্রমণের নামে বিদেশে পালিয়ে থাকা তারেক রহমানসহ বিএনপি-জামায়াতের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে মিটিং করেন। ভবিষ্যতে মওদুদ আহমদের আসনে বিএনপি থেকে মনোনয়ন নিশ্চিত করার শর্তে তিনি আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এই তিন নেতা।

তারা অবিলম্বে কাদের মির্জাকে গ্রেফতার এবং দলীয় ও প্রশাসনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাদের মির্জা বিএনপি-জামায়াতের পেইড এজেন্ট। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১