সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বানারীপাড়ায় পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন॥ আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,,বিশেষ প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের ভোট গণনায় অনিয়ম, একই কেন্দ্রে ৩ ধরণের ফলাফল ঘোষণা করাসহ বিভিন্ন অভিযোগ এনে ৫নং ওয়ার্ডের উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তার সাথে ওই ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারী বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীকের মো. মিজানুর রহমান এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত বানারীপাড়া পৌরসভার ৫মতম নির্বাচনের ভোট গ্রহনের শেষে কাস্টিং ভোটের সাথে প্রাপ্ত ভোটের হেরফের, তার কিছু ভোট বাতিল করে বিপক্ষের প্রার্থীকে ১ ভোটে বিজয়ী ঘোষণা করা, অপরদিকে কাস্টিং ভোটে মেয়র প্রতীকে ৭০৯, সাধারণ কাউন্সিলর প্রতীকে ৭১০’র মধ্যে দুই ভোট হারানো দেখিয়ে ৭০৮ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতীকে ৭০৪ ভোট দেখানো হয় বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী মোঃ মিজানুর রহমান পুনরায় ভোট গণনায় আপত্তি জানালে তার কথায় কোন প্রকার কর্ণপাত না করে উল্টো তাকে পুলিশের হাতে তুলে দেয়ার হুমকি দেয়া হয় বলে সাংবাদিক সম্মেলনে মিজানুর রহমান জানান। তিনি আরো জানান প্রার্থী হিসাবে ভোট গণনা কক্ষে সে থাকতে চাইলেও তাকে সেখান থেকে বের করে দেন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা। এছাড়াও তার উটপাখি প্রতীকের ব্যালট টেবিল ল্যাম্প প্রতীকের ব্যালটের ভিতর ঢুকিয়ে ষড়যন্ত্রমুলক ভাবে টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে তড়িঘড়ি করে ভোট গণনা শেষ করে স্থান ত্যাগ করেন ওই কেন্দ্রে নির্বাচনী দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমনকি ভোট গণনার কক্ষে থাকা তার প্রতনিধিকে ব্যলটে কোন প্রতীকে সীল দেয়া আছে সেটা পর্যন্ত দেখানো হয়নি বলে উল্লেখ করা হয়। বাতিল ১৩ ভোটের তার কয়টি ভোট বাতিল হয়েছে সেটাও তাকে দেখানো হয়নি। বার বারই তাকে আটক করার হুমকি দিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের এমন আচারণে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ঘোষিত ফলাফল মেনে না নিয়ে,ভোটের ফলাফল স্থগিত চেয়ে পুনরায় সাধারণ কাউন্সিলরের ভোট গণনার জন্য নির্বাচনী উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আবেদন জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন॥ আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১