সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

স্বামী বিদেশ অর্থসহ স্বর্ণালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে লাপাত্তা তরুণী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ ২০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: নোয়াখালীর সুধারামের পশ্চিম নরোত্তমপুর গ্রামে স্বামী বিদেশে থাকার সুযোগ নিয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। এরপর স্বামীর ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন। ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও ওই কুয়েত প্রবাসী স্ত্রীর খোঁজ মেলেনি।
গেল ২২ জানুয়ারি পূর্বপরিকল্পনা অনুযায়ী পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান ওই প্রবাসীর স্ত্রী। তার নাম সুমাইয়া আক্তার। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ থানার বড় চাঁদপুরের জাহাঙ্গীর আলমের মেয়ে।

গেল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে পুত্রবধূর বিরুদ্ধে সুধারাম থানায় অভিযোগ করেছেন ওই প্রবাসীর বাবা। পুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কুয়েত প্রবাসীর বাবা আব্দুর রব সাংবাদিকদের বলেন, ‘২০১৯ সালের ২৩ মে সুমাইয়াকে পারিবারিকভাবে আমার ছেলের বউ করে আনি। বিয়ের দু’মাস পর জীবিকার তাগিদে স্ত্রীকে রেখে আমার ছেলে কুয়েত চলে যায়। এরপর করোনা ভাইরাসের কারণে সে অনেক দিন দেশে আসতে পারেনি। এই সুযোগে সুমাইয়া স্থানীয় এক সুবগের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে।’

ছেলের বউ সম্পর্কে তিনি আরও বলেন, ‘গেল ২২ জানুয়ারি আমার ঘর থেকে ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়ে যায় সুমাইয়া। পরে জানতে পারি সে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাচ্ছি না।’

অভিযোগ দায়ের প্রসঙ্গে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) ফজলুল হক পাটোয়ারী সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে দুই থানায় নোটিশ পাঠানো হবে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামী বিদেশ অর্থসহ স্বর্ণালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে লাপাত্তা তরুণী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১