সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর যুক্তরাষ্ট্রে সহকারী শিক্ষিকা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তানিয়া রহমান নামের টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। যোগাযোগ করতে না পেরে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না স্থানীয় শিক্ষা অফিস।

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, তানিয়া রহমান ২০১৯ সালের ৩ জুলাই থেকে ২ অক্টোবর পর্যন্ত ব্যক্তিগত সমস্যা দেখিয়ে স্কুল থেকে ছুটি নেন। ছুটি নিয়ে ওই বছরের ২ জুলাই সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর থেকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ নেই এই শিক্ষিকার।

উপজেলা শিক্ষা অফিস থেকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তার ঠিকানায় পত্র পাঠালেও কেউ তা গ্রহণ করেননি। সর্বশেষ গত বছরের ২৩ জুলাই কৈফিয়ত চেয়ে পত্র পাঠায় উপজেলা শিক্ষা অফিস। ওই পত্রটিও কেউ গ্রহণ করেননি।

এ ব্যাপারে জানতে বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলুয়ারা বেগমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন বলেন, সহকারী শিক্ষিকা তানিয়া রহমান তিন মাসের ছুটি নেন। এরপর দীর্ঘদিন তানিয়া রহমান বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন। একাধিকবার পত্র দিয়েও তার কোনো উত্তর পাওয়া যায়নি। তার বর্তমান অবস্থান সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর যুক্তরাষ্ট্রে সহকারী শিক্ষিকা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১