সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিকার বন্ধুদের মারপিটে এক যুবকের মৃত্যু। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নওগাঁয় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিকার বন্ধুদের মারপিটে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হামিম হোসেন (২০) নওগাঁ সদর উপজেলার মুরাদপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে। হামিম রাজশাহী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। থাকতেন রাজশাহীতেই।
এ ঘটনায় হামিমের বাবা শাহাদত হোসেনের বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা করেন। মামলার পর আসিফ হোসেন সজল (২৯) নামে একজনকে আটক গ্রেফতার পুলিশ।

জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি প্রেমিকার সাথে দেখা করতে আসেন নওগাঁ সদরে। এসময় ওই প্রেমিকার তিন বন্ধু নওগাঁ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মোজাম্মেল হকের ছেলে আসিফ হোসেন সজল (২৯), নওগাঁ শহরের দয়ালের মোড়ের মামুনুর রশিদের ছেলে সুরুজ (২৬) ও নওগাঁ শহরের দয়ালের মোড়ের মতিউর রহমানের ছেলে প্রান্ত (২৭) সহ ৪ থেকে ৫ জন হামিমের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করেন। এক পর্যায়ে আসিফ হোসেন সজল হত্যার উদ্দেশে ইট দিয়ে হামিমের মাথায় আঘাত করেন।
হামিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর বৃহস্পতিবার সকালে মারা যান।

একমাত্র সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন হামিমের মা ভেনি আকতার ও বাবা শাহাদত হোসন।। তারা তাদের সন্তানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, এজাহারভুক্ত ১ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের বিষয়ে জোর তৎপরতা চলছে। তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিকার বন্ধুদের মারপিটে এক যুবকের মৃত্যু। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১