সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

একজন বাঁচাতে গিয়ে ১০ জন নিহত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ঝিনাইদহের কালীগঞ্জে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের যশোর ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার জে কে পরিবহনের একটি বাসযাত্রী বাস নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে রাস্তার ওপর থাকা যাত্রীকে বাঁচাতে গিয়ে ব্রেক করে। এতে বাসটি উল্টে রাস্তার ওপরে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসের মাঝামাঝি সজোরে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আড়াআড়ি হয়ে উল্টে পড়ে এবং ঘটনাস্থলেই ১০ জন প্রাণ হারান।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, ‘আমি রাস্তার পাশে ধানক্ষেতে কাজ করছিলাম। এসময় রাস্তার পার হচ্ছিলেন এক ব্যক্তি। এসময় দ্রুতগতিতে আসা যাত্রীবাহী বাসটি তাকে বাঁচাতে গিয়ে ব্রেক করে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে রাস্তার ওপরে আড়াআড়িভাবে উল্টে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক বাসের মাঝামাঝি ধাক্কা মারে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।’

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কামাল হোসেন নামে বাসের এক বাসযাত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি যশোর শহরের চাঁচড়া মোড় থেকে বাসে উঠি। বাসটি বেপরোয়াভাবে চলছিল। সড়কের বারোবাজার শহর পার হয়ে কিছু আসতেই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এরপরই বাসটি উল্টে পড়ে। এরপর কী হয়েছে আমি আর বলতে পারব না।’

ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মী বেলাল হোসেন বিজয় সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনার ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। বাসটি রাস্তার ওপর আড়াআড়িভাবে পড়ে ছিল। বাসের ভেতর আটকাপড়া আহত যাত্রীরা বের হওয়ার জন্য চিৎকার করছিলেন। হতাহতদের রক্তে রাস্তা তখন লাল হয়ে যায়।’

কালীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি বাসটি (ঢাকা মেট্রো গ-১১০২১৪) রাস্তার ওপর উল্টে পড়ে আছে। সেখান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আহতদের যশোর ও কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একজন বাঁচাতে গিয়ে ১০ জন নিহত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১