সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

টিকা নিলেন সেব্রিনা ফ্লোরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
করোনাভাইরাসের টিকা নিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কেন্দ্রে টিকা নেন তিনি।

টিকা নেয়ার পর সেব্রিনা ফ্লোরা বলেন, ‘এই টিকা একটি নিরাপদ টিকা। আমি আজকে নিয়েছি এবং পরবর্তী ডোজের জন্য অপেক্ষা করেছি। এই টিকা আমাকে যেমন সুরক্ষিত করবে, তেমনি এই দেশকে করোনা থেকে সুরক্ষিত করবে। দেশকে করোনামুক্ত করতে এই টিকা একটি বড় পদক্ষেপ। সবাইকে আহ্বান করবো আপনারা নিবন্ধন করুন ও টিকা নিন।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদফতর এই হাসপাতালে ৫০ জনের বেশি বিশিষ্ট ব্যক্তির তালিকা করে পাঠিয়েছে। যারা বিশিষ্ট ব্যক্তি, তাদের টিকাদানের মাধ্যমে জনগণের মধ্যে একটা বার্তা যাবে যে, এই টিকা সবার জন্য নিরাপদ। এ নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টির অবকাশ নেই।’

এখন পর্যন্ত সাড়ে তিন লাখের মতো টিকার রেজিস্ট্রেশন পড়েছে জানিয়ে তিনি বলেন, ‘টিকা দেই বা না দেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমি টিকা দিয়েছি, এখন মাস্ক ব্যবহার করছি।’ এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

এর আগে বুধবার (২৭ জানুয়ারি) কুর্মিটোলা হাসপাতালে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন শেষে টিকা নেয়ার আগ্রহের কথা জানান তিনি। সবার করোনাভাইরাস টিকা নিশ্চিতের পর নিজে টিকা নেবেন বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিকা নিলেন সেব্রিনা ফ্লোরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১