সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাকে মারধর: ইউপি চেয়ারম্যান বরখাস্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি:: স্থানীয় বীর মুক্তিযোদ্ধাকে মারধর করার ঘটনায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ২ নম্বর টিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরখাস্তের বিষয়টি প্রকাশ পেয়েছে। এতে বলা হয়েছে- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ২ নম্বর টিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমুর বিরুদ্ধে একই উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলমের গৃহে বেআইনিভাবে প্রবেশ করে চাঁদা দাবি ও হত্যার উদ্দেশে মারপিট করার অভিযোগে কলাপড়া থানায় মামলা এবং গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন। ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ৩৪ (১) ধারা অনুযায়ী তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত শহিদুদ হক সাংবাদিকদের বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে জেনেছি, তবে অফিসিয়াল ডকুমেন্ট এখনও হাতে পাইনি’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাকে মারধর: ইউপি চেয়ারম্যান বরখাস্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৫১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১