সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

পার্লারে গিয়ে মুখ পুড়ল সুন্দরী নারীর! (ভিডিও) আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১ ১৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্যান্য ডেস্ক
যেকোনো অনুষ্ঠানেই নারীরা নিজেকে সুন্দরভাবে সাজানোর প্রতিযোগিতায় নামে। অনুষ্ঠান উপলক্ষে তারা পার্লারে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেন রূপচর্চায়। সম্প্রতি এই রূপচর্চাই কাল হল বিনীতা নাথের।

ভারতী গণমাধ্যম এনবিএস২৪ এর প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের গুয়াহাটির বিনীতা নাথ ইতালির ইউনিভার্সিটি অব রোমে পোস্ট ডক্টরেট করছেন। নিজের বাড়ি ফিরে শিলচরের সারদা পার্লারে গিয়েছিলেন নিয়ম করেই।
নিজের ফেসবুকের একটি পোস্টে বিনীতা জানান, তিনি খুব বেশি পার্লারে যান না। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্যই পার্লারে যাওয়া।

তিনি বলেন, আমি কখনই থ্রেডিং করিনি কখনই মুখের চুল তুলিনি। আমি সেখানে যেয়ে বলি একটা ফেসিয়াল করবো। তারা বলে আমার মুখে কিছু চুল রয়েছে আমি যদি থ্রেডিং বা ওয়াক্সিং না করলে যেন ব্লিচ করি। আমিও রাজি হয়ে যাই।
তিনি আরো বলেন, ফেসিয়ালের পর ব্লিচ করানো হয়। তখন মনে হল কেউ যেন ফুটন্ত তেল আমার মুখে ঢেলে দিল! সঙ্গে সঙ্গেই আমার মুখে জ্বালা শুরু হয়। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠি, ওরা সঙ্গে সঙ্গে সেই লেয়ারটা আমার মুখ থেকে সরিয়ে নেয়। তারপর আমার মুখে আইসব্যাগ দেয়া হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপরে আমার মুখে একাধিক পোড়া দাগ হয়ে যায়! দাগ ও ক্ষত এতটাই গভীর ছিল যে চিকিৎসকদের কাছে যেতে হয়।
বিনীতা জানান, চিকিৎসকরা জানিয়েছেন এগুলো সব পোড়ার দাগ। ওষুধ দিয়েছেন তবে বেশ কিছুটা সময় লাগবে এটা সারতে।
অভিযুক্ত পার্লারের যুগ্ম কর্নধার জানিয়েছেন তিনি নিজেও বিস্মিত এবং ক্ষমাপ্রার্থী ৷ তিনি বলেন, আমার বাবা শয্যাশায়ী তাই আমি বা আমার স্ত্রী সেদিন পার্লারে ছিলাম না। যে অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা গভীর কষ্ট পাচ্ছি ৷ কিছু একটা ভীষণ ভুল হয়েছে আমার মনে হচ্ছে খালি যদি আমি সেটা আটকাতে পারতাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পার্লারে গিয়ে মুখ পুড়ল সুন্দরী নারীর! (ভিডিও) আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১