সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিরোধী সোসাইটি’র চেয়ারম্যান আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১ ৬৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মাদারীপুরে সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়দানকারী তিন প্রতারককে আটক করে পুলিশ দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-শিবচর পৌর এলাকার আলতাব উদ্দিন তালুকদারের ছেলে মজিবুর রহমান তালুকদার (৫৫), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুনুর রহমান বাবু ও শামসুল আলমের ছেলে আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, মজিবুর রহমান তালুকদার নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিরোধী সোসাইটির চেয়ারম্যান, আনোয়ার হোসেন কোষাধ্যক্ষ এবং মামুনুর রহমান ফাল্গুনী টিভির স্পেশাল প্রতিনিধি পরিচয় দিয়ে মানুষর সঙ্গে প্রতারণা করে আসছেন। বৃহস্পতিবার দুপুরে জেলার আদালত চত্বরে জমিজমার মামলায় বিচারকের মাধ্যমে রায় পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কালকিনি উপজেলার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা।

তাদের কথাবার্তা সন্দেহ হলে জেলার সাংবাদিকদের খবর দেন ওই ব্যক্তি। পরে জেলার সিনিয়র সাংবাদিকদের কথার জালে ধরা পড়েন তিন প্রতারক। এক পর্যায়ে সদর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়। এসময় পরিচয় দেয়া তিনজনের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ক্যামেরা, মাইক্রোফোন ও মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, আটকরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে অসৎ উপায়ে টাকা উপার্জন করতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিরোধী সোসাইটি’র চেয়ারম্যান আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১