সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সম্প্রচার বন্ধ নয়, আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় আল জাজিরার সম্প্রচার বন্ধ হতে পারে বলে গুঞ্জন উঠেছিল। তবে আল জাজিরার সম্প্রচার বন্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের। কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী। এ সময় কাতারভিত্তিক ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেলটির কাছ থেকে বাংলাদেশ সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতা আশা করে বলেও জানান তিনি।
বিরোধী দলে থাকা অবস্থায় শেখ হাসিনার কোনো অফিসিয়াল বডিগার্ড ছিল না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরা ডাহা মিথ্যাচার করেছে। দলের নেতাকর্মীরাই নেত্রীর সবচেয়ে বড় বডিগার্ড। একুশে আগস্ট গ্রেনড হামলার সময় তারাই নেত্রীকে বাঁচিয়েছে। এর মধ্যেই গণমাধ্যমটি গ্রহণযোগ্যতা হারিয়েছে।

কাতারভিত্তিক এ গণমাধ্যমটি মুসলিম দেশগুলোর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সম্প্রচার বন্ধ নয়, আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১