সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে এক নারীর বিনাশ্রম কারাদণ্ড। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১ ২১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।।

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক নারীর জেল ও জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কারাদণ্ডপ্রাপ্ত ওই নারী হলো আয়েশা খাতুন (৭৭)। তিনি চুয়াডাঙ্গা পৌরশহরের জোয়ার্দ্দার পাড়ার মৃত মওলা বক্সের স্ত্রী। সোমবার (১লা ফেব্রুয়ারি) বিকাল ৪টার সময় ভ্রাম্যমাণ এই আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। অভিযানকালে আয়েশা খাতুন নামের নারীকে ১ পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেফতার করা হয়। পরবতীতে গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৬ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পেশকার সোবহান আলী, অফিস সহায়ক আরমান আলী এবং চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে এক নারীর বিনাশ্রম কারাদণ্ড। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:২২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১