সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ঝালকাঠি সুগন্ধা নদীর তীর থেকে রাশেদের গলিত লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :আরএফএল কোম্পানীর বরিশাল ডিপোর (কালিজিরা) ষ্টোর কিপার রাসেদুল ইসলাম (৩২) নিখোঁজের এক সপ্তাহ পর ঝালকাঠির নলছিটি উপজেলাধীন সুগন্ধা নদীর তীর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টায় উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন এলাকার সুগন্ধা নদীর চর থেকে নলছিটি থানা পুলিশ রাশেদুলের লাশটি উদ্ধার করে। নলছিটি পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য সোমবার ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

প্রত্যক্ষদর্শী ট্রলার চালক আনসার আলী বলেন, সকালে সুগন্ধা নদীর নলছিটি মাটিভাঙ্গা এলাকা থেকে একটি লাশ ঝালকাঠির দিকে ভেসে যায় ও পরে বিকাল ৩টা দিকে নদীর চরে লাশটি আটকে আছে দেখতে পান। স্থানীয় চা দোকানী খোকন জানায়, দুপুরের জোয়ারের সময় বরিশালের দিক থেকে ভাসতে ভাসতে এসে বারইকরন গ্রামে সুগন্ধার তীরে লাশটি আটকে পরলে স্থানীয়রা নলছিটি থানা পুলিশে খবর দিয়েছেন।

নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, রবিবার রাত সাড়ে ৯ টায় ঘটনা স্থলে এসে নদীর চরে আটকে থাকা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে রাত ১২ টার দিকে মৃতদেহ তল্লাশী করে সাব ইন্সপেক্টর মফিজুর রহমান একটি মোবাইল ফোন পেয়ে তার সিম চালু করে নিহতের পরিচয় পান।

তিনি আরো জানান, নিহতের নাম রাশেদুল হক (৩২) ও তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। রাশেদ প্রান-আরএফএল কোম্পানীর বরিশাল ডিপোতে (কালিজিরা) ষ্টোর কিপার পদে চাকুরী করতো। ডিপো কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছে যে তাদের ষ্টোর কিপার রাশেদুল গত ২৪ জানুয়ারী থেকে নিখোঁজ ছিলো।

নলছিটি থানার ওসি জানান, এটি একটি হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে তাদের ধারনা হলেও ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানিয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি সুগন্ধা নদীর তীর থেকে রাশেদের গলিত লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১