সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

শ্বশুরকে দেখতে এসে লিফটের নিচে পড়ে নারীর মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ ১৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীতে শ্বশুরকে দেখতে এসে লিফটের নিচে পড়ে জহুরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) মাইজদী জি-৮ গ্রামীণ জেনারেল হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরা বেগম লক্ষ্মীপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ওই নারীর আনোয়ার উল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত হন। আহত অবস্থায় তাকে নোয়াখালীর জি-৮ গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়। রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ওই নারী শ্বশুরকে দেখতে ছেলেকে নিয়ে হাসপাতালে আসেন।

সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য হাসপাতালের চারতলা থেকে নিচে নামতে লিফটের বার্টনে চাপ দেন জহুরা বেগম। এতে লিফটির দরজা খুললেও সেটি উপরের তলায় চলে যায়। ওই নারী লিফট এসেছে ভেবে উঠতে চাইলে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে নিহতের স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ত্রুটিপূর্ণ লিফটের কারণে জহুরা বেগমের মৃত্যু হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে হাসপাতালের চেয়ারম্যান আব্দুল মালেক মানিক বলেন, চতুর্থ তলায় লিফটি কাজ না করার কারণে এ দুর্ঘটনা ঘটে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্বশুরকে দেখতে এসে লিফটের নিচে পড়ে নারীর মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১