সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বরিশালে শিক্ষকের বিরুদ্ধে হাজার কোটি টাকার মামলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানহানী করে বক্তব্য দেয়ায় পাতারহাট সরকারি আরসি কলেজের উপাধ্যক্ষ সহিদুল ইসলামের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

রোববার দুপুরে বরিশাল জ্যেষ্ঠ বিচারিক আমলী আদালতে মামলাটি করেন মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া। মামলার আইনজীবী মুনসুর আহম্মেদ বলেন, ‘মামলাটি আমলে নিয়েছে বিচারক শারমিন সুলতানা সুমি। মামলাটি আদেশের জন্য অপেক্ষায় রাখা হয়েছে।’

মামলায় উল্লেখ করা হয়, ২৬ জানুয়ারি মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেন আমুর পক্ষে ওই এলাকার আকন বাড়ির সামনে উঠান বৈঠক হয়। বৈঠকে পাতারহাট সরকারি আরসি কলেজের উপাধ্যক্ষ সহিদুল ইসলাম বলেন, পঙ্কজ দেবনাথের মনোনয়ন শেখ হাসিনার হাতে নয় এবং আওয়ামী লীগ ক্ষমতায় যাবে কি না, তা পঙ্কজ দেবনাথের সঙ্গে জড়িত। পঙ্কজ নাথকে মনোনয়ন না দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না।

তিনি তার বক্তব্যে শেখ হাসিনার উর্ধ্বে পঙ্কজ দেবনাথকে স্থান দিয়েছেন। এ ছাড়া সহিদুল ইসলাম কোনো ধরণের সম্মান না করে প্রধানমন্ত্রীকে বারবার শেখ হাসিনা বলেন বলে উল্লেখ করা হয়। বাদী জিল্লুর রহমান মিয়া জানান, সহিদুল ইসলাম আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির সামনে হেয় করেছেন। তার মতে, এ ঘটনায় প্রধানমন্ত্রীর এক হাজার কোটি টাকার মানহানি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও পত্রিকায় সহিদুলের বক্তব্য জানতে পেরে তিনি এই মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে শিক্ষকের বিরুদ্ধে হাজার কোটি টাকার মামলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১