সংবাদ শিরোনাম ::
দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন

গৌরনদীতে হামলা-কারচুপির অভিযোগে বিএনপি প্রার্থীর ভোট বর্জন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: দুটি কেন্দ্রে নৌকা প্রতীকের কর্মীদের মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছেন বরিশালের গৌরনদী পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান। শনিবার বেলা ১টায় সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন তিনি। এর আগে রিটানিং কর্মকর্তার কাছে হামলাসহ সুনির্দিষ্ট ৫টি লিখিত অভিযোগ দেন ধানের শীষ প্রতীকের এ প্রার্থী।
সংবাদ সম্মেলনে জহির সাজ্জাদ হান্নান বলেন, বেলা ১১টায় গৌরনদী পাইলট বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে নৌকা প্রতীকের দুই কর্মী প্রিজাইডিং অফিসারের সামনে তাকে কেন্দ্র থেকে বের করে দেন। তখন প্রিজাইডিং অফিসার কোনো পদক্ষেপ নেননি। এরপর বেলা সাড়ে ১১টায় গৌরনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মারে। পুলিশ তখন নিরব ছিল।

রিটানিং অফিসারের কাছে বিএনপি প্রার্থী হান্নান শরিফের লিখিত অভিযোগুলো হচ্ছে- বিএনপি প্রার্থীকে কেন্দ্রে ঢুকতে বাধা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা, নৌকার এজেন্ট দ্বারা বিএনপির এজেন্ট অবরুদ্ধ করে রাখা, প্রিজাইডিং অফিসার কর্তৃক বিএনপির এজেন্টেকে কেন্দ্রে ঢুকতে বাধা, ৬ নং ওয়ার্ডে অনিয়ম ও ভোটকেন্দ্র দখল, ৯ নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে গুরুতর অনিয়ম।

বিএনপির এ মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এসএম মাসুদ রানা বলেন, সকালেই বিভিন্ন কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। কোনো কোনো কেন্দ্রের এজেন্টকে অবরুদ্ধ করে ভোটে কারচুপি করা হয়েছে। দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এ ব্যাপারে গৌরনদী সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান তালুকদার বলেন, বিএনপি প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছেন। এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে হামলা-কারচুপির অভিযোগে বিএনপি প্রার্থীর ভোট বর্জন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১