সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

ভোটে হেরে পুলিশের ওপর হামলা: ওসি-এসআইসহ আহত ৫। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে চার নম্বর ওয়ার্ডের আম্মাতুন্নেছা কিন্ডার গার্টেন স্কুল কেন্দ্রে পরাজিত কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে। এতে মির্জাপুর থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। সন্ধ্যা সাতটার দিকে ওই কেন্দ্রের ভোট গণনা শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, ওই কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষনার পর পরাজিত প্রার্থীর সমর্থকরা সওদাগর পাড়ার চার রাস্তার মোড়ে রাস্তায় গাছ ফেলে বাধা সৃষ্টি করে। পুলিশ গাছ সরাতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু, উপ-পরিদর্শক (এসআই) আজিম খান, গাড়িচালক কনস্টেবল হেলাল মিয়া, কনস্টেবল মাহমুদুল ও মোশারফ হোসেন আহত হন।

এদের মধ্যে কনস্টেবল মোশারফের পা ভেঙে গেছে বলে পুলিশ জানিয়েছে। এ সময় হামলাকারীরা ওসির গাড়িও ভাঙচুর করে এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৯ রাউন্ড রাবার বুলেট ছুড়ে বলে জানা গেছে।

আহত পুলিশ সদস্যরা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে হামলাকারীদের কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি। হামলাকারীদের শনাক্তও করতে পারেনি পুলিশ।

মির্জাপুর থানার ওসি শেখ রিজাউল হক দিপু সাংবাদিকদের বলেন, হামলাকারীরা বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করেছে। হামলাকারীদের শনাক্ত করা যায়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটে হেরে পুলিশের ওপর হামলা: ওসি-এসআইসহ আহত ৫। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১