সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বরিশালে ৩ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ ২২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরিশালে ওষুধের দোকানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা মূল্যের নকল ওষুধ উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৩টি ফার্মেসী থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার দুপুরে ওষুধ প্রশাসন ও পুলিশের সহযোগীতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, নকল ওষুধে নগরীর কাঠপট্টির ফার্মেসীগুলো সয়লাব।

এমন খবরের ভিত্তিতে দুপুরে কাঠপর্ট্টি বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বিভিন্ন ফার্মেসী তল্লাশী চালিয়ে প্রায় ১ লাখ টাকা বাজার মূল্যের নকল ওষুধ জব্দ করে ভ্রাম্যমান আদালত। নকল ওষুধ মজুদ রেখে বিক্রির দায়ে কাঠপট্টির ঢাকা ফার্মেসী থেকে ৩০ হাজার, তালুকদার ফার্মেসী থেকে ২০ হাজার এবং ইস্টার্ন ফার্মেসী থেকে ২০ হাজার টাকা সহ মোট ৩টি ফার্মেসী থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ৩ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১