সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

খেলতে গিয়ে হরিণকে ‘বন্ধু’ বানিয়ে বাসায় নিয়ে এলো শিশু! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্যান্য ডেস্ক

সম্প্রতি সন্তানসহ ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ম্যাসানুটেন রিসোর্টে গিয়েছিলেন স্টেফানি ব্রাউন ও তার চার বছরের শিশু ছেলে ডমিনিক। মঙ্গলবার (২৬ জানুয়ারি) তিনি ঘরের ভেতর টুকটাক কাজ করছিলেন, আর তার ছেলে ডমিনিক বাইরে খেলছিল।

কিছুক্ষণ পরেই ছেলে ঘরে ফিরে আসে। কিন্তু একা নয়, একটি হরিণশাবক সঙ্গে নিয়ে আসে ডমিনিক। এতে অবাক হয়ে যান ডমিনিকের মা। বলেন, বাইরে যাওয়ার কিছুক্ষণ পর দরজার সামনে পায়ের শব্দ শুনে তাকাতেই বিস্মিত হই। কারণ ছেলের সঙ্গে এসেছে একটি হরিণশাবক। তবে, শাবকটি বন্ধুর মতোই তার পাশে দাঁড়িয়েছিল। কোনো ধরনের অস্বস্তিবোধ করছিল বলে মনে হয়নি।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, বিষয়টি সাথে সাথে ক্যামেরাবন্দি করেন ডমিনিকের মা স্টেফানি। পরে ফেসবুকে শেয়ার করতেই ভাইরাল হয়ে যায় ছবিটি।

স্টেফানি ব্রাউনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় স্টেফানি ফ্রিজ থেকে খাবার বের করছিলেন। কিন্তু দরজায় ডমিনিকের পাশে হরিণটিকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান। বুঝতে পারছিলেন না কী করবেন। পরে দ্রুত মোবাইল ফোন নিয়ে কিছু ছবি তুলে রাখেন।
সেগুলো ফেসবুকে পোস্ট করতেই লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা বয়ে যায়। মাত্র তিনদিনেই স্টেফানির ওই পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ১৬ হাজার, কমেন্ট করেছেন চার হাজার মানুষ আর শেয়ার হয়েছে ২৯ হাজারেরও বেশি। বেশিরভাগ মানুষই এটিকে দুর্লভ, মহামূল্যবান আর নজরকাড়া দৃশ্য বলে মন্তব্য করেছেন।
স্টেফানি জানিয়েছেন, ডমিনিক হরিণটিকে ঘরের ভেতরে আনতে চেয়েছিল কিছু খাবার দেওয়ার জন্য। অবশ্য, হরিণশাবকটি যেন দলছুট হয়ে না যায়, এজন্য তাকে আবারও জঙ্গলে ফিরিয়ে দিয়ে এসেছে সে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খেলতে গিয়ে হরিণকে ‘বন্ধু’ বানিয়ে বাসায় নিয়ে এলো শিশু! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১