সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

আসামি ধরতে গিয়ে হামলায় আহত এএসআই, পালিয়ে বাঁচল কনস্টেবল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স।। গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের সময় পুলিশের এক সহকারি উপ-পরিদর্শকের (এএসআই) ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় তার সঙ্গে থাকা কনস্টেবল আত্মরক্ষার্থে পালিয়ে যান। মেট্রোপলিটন বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আলামিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঊনিশে টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হচ্ছেন- গাজীপুর সিটি কর্পোরেশনের দীঘিরচালা এলাকার মিজানুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩০), একই এলাকার আমিনুল হকের ছেলে তুষার (৩০), আউটপাড়া এলাকার সাফিজ উদ্দিনের ছেলে ইসরাফিল (৩০), কিশোরগঞ্জের কটিয়াদী এলাকার আব্দুল মোজামের ছেলে ফরিদ মিয়া (২৫), এলাকার মোক্তার উদ্দিনের ছেলে আলাউদ্দিন (২৮) এবং মাদারীপুর শিবচরের জাহাঙ্গীর হোসেনের ছেলে মিলন হোসেন (২৯)।

বাসন থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাসন থানায় কর্মরত সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিম সংবাদ পান ওয়ারেন্টভুক্ত এক আসামি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঊনিশে টাওয়ারের কাছে সিয়াম বাসের টিকিট কাউন্টারের কাছে অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে কনস্টেবল তৈবুর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতারের চেষ্টা চালান। এ সময় ওই স্থানে উপস্থিত চিহ্নিত সন্ত্রাসীরা পুলিশের এএসআই আব্দুর রহিমের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ঘটনার সময় সঙ্গে থাকা কনস্টেবল আত্মরক্ষার্থে দৌড়ে অন্যত্র পালিয়ে যান। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ অফিসারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) শেখ মিজানুর রহমান সাংবাদিকদের জানান, আব্দুর রহিমকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ১৮টি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় হামলাকারী মাদক ব্যবসায়ীদের মধ্যে ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসামি ধরতে গিয়ে হামলায় আহত এএসআই, পালিয়ে বাঁচল কনস্টেবল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১