সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

আমাকে গ্রেফতার করা ‘সাজানো নাটক, আদালতে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আমি নির্দোষ, আমাকে ঢাকা থেকে ধরে সাতক্ষীরায় এনে গ্রেফতার দেখানো হয়েছে বলে দাবি করেছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে দুই মামলার চার্জ গঠনের শুনানিকালে বিচারকের অনুমতি নিয়ে এজলাসে এসব কথা বলেন তিনি।
আদালতকে তিনি বলেন, সাতক্ষীরার গ্রেফতার নাটক সাজানো ছিল। তার তিন দিন আগে থেকেই আমি র‌্যাব কাস্টডিতে ছিলাম। এরপর আমার বাবা মারা যান, বাবার মুখটিও দেখতে দেওয়া হয়নি। আমাকে ভারতে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে, এটা নাটক মঞ্চস্থ করা হয়েছে। আমি ষড়যন্ত্রের স্বীকার।

এসব কথা বলার সময় বিচারক তাকে থামিয়ে দেন। বিচারক বলেন, এসব কথা এখন বলার সময় নয়। সাক্ষী হওয়ার পরে যখন ৩৪২ ধারায় আপনার জবানবন্দি নেওয়া হবে তখন এসব কথা বলতে পারবেন। আপনাকে বলার সুযোগ দেওয়া হবে।
সাতক্ষীরার আদালতে দুই মামলায় সাহেদ করিমের আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা এসটিসি ২০৭/২০ (অস্ত্র) ও এসটিসি ২০৮/২০ (চোরাচালান) মামলার চার্জ গঠন করা হয়। জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানে আদালতে সাহেদ করিমকে হাজির করা হয়। শুনানি শেষে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত আগামী ২৩ ফেব্রুয়ারি পৃথক ওই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে শাহেদ করিমকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ পিস্তল, তিন রাউন্ড গুলি, ৩ হাজার ২৩৩ ভারতীয় রুপি, তিনটি ব্যাংকের এটিএম কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় খুলনা র‌্যাবের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে ওই দিনই অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দেবহাটা থানায় পৃথক দুটি মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমাকে গ্রেফতার করা ‘সাজানো নাটক, আদালতে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১