সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

সাংবাদিক ছদ্মবেশে ডাকাতি ঘটনায়, গ্রেফতার ৩। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: কুমিল্লায় সাংবাদিক ছদ্মবেশে ডাকাতির ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য জানান।

গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছেন, মাদারীপুরের শিবচর উপজেলার কিনাই মোল্লার ছেলে আফজাল হোসেন (৩৮), চাঁদপুর সদরের দয়ালতি গ্রামের মো. লিটনের ছেলে রনি (৩৫) ও কল্যানদি গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে জহির হোসেন (৩৯)।

পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত ডাকাতরা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩২-৩২৮৮) নিয়ে গত ২৪ জানুয়ারি বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বিশ্বরোড় এলাকার ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে যাত্রী উঠানোর জন্য ডাকাডাকি করেন। এসময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (সমন্বয়) ও ইনচার্জ মো. মোর্শেদ আজম বাকী বিল্লাহ প্রাইভেট কারে উঠেন। ওই প্রাইভেট কারে আরো তিনজন আগে থেকে বসা ছিলেন।

এরপর চালক প্রাইভেট কারটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে কিছুদূর যাওয়ার পর চালক ও যাত্রীবেশীরা তাকে জিম্মি করে। তার কাছে কোন টাকা না পেয়ে মারধর করে স্বজনদের কাছ থেকে দুটি বিকাশ নম্বরে এক লাখ টাকা হাতিয়ে নেয়। পরে তাকে রাত ৮টার দিকে মহাসড়কের দাউদকান্দি এলাকার সোনালী আঁশ কারখানার সামনে প্রাইভেট কার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন।এ ঘটনায় ওই কর্মকর্তা দাউদকান্দি থানায় অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ফারুক আহমেদ আরও জানান, মামলার সূত্র ধরে জেলা গোয়েন্দা পুলিশ ও দাউদকান্দি থানা পুলিশ তথ্য-প্রযুক্তির ব্যবহার করে বুধবার (২৭ জানুয়ারি) রাতে ঢাকার কেরানিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, সাংবাদিকতার ভুয়া আইডি কার্ডসহ বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়।

ঘটনার সাথে জড়িত দীপু নামে অপর এক ডাকাত পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক ছদ্মবেশে ডাকাতি ঘটনায়, গ্রেফতার ৩। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১