সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

লালমোহনে পৌরভবন থেকে ২০বস্তা সরকারি চাল উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ভোলার লালমোহন পৌরভবন থেকে সরকার কর্তৃক সুবিধাভোগীদের জন্য বরাদ্দকৃত ২০বস্তা চাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে লালমোহন পৌরসভার স্টোররুমে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসব চাল উদ্ধার করেন তিনি। যার পরিমাণ প্রায় ৬০০ কেজি। পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন সময়মত এসব চাল বিতরণ না করে ফেলে রেখেছেন। চালগুলো উদ্ধার করে সরকারি গুদামে পাঠানো হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-নোমান বরিশালটাইমসকে বলেন, পৌরসভার সুবিধাভোগী নাগরিকদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণ না করে দীর্ঘদিন যাবত পৌরসভার স্টোররুমে ফেলে রাখা হয়েছে, যা আইনত অপরাধ। এমন সংবাদের ভিত্তিতে সরেজমিনে তদন্তপূর্বক ২০ বস্তা ৩০ কেজি করে প্রায় ৬০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, চালগুলো ২০জন জেলের, কিন্তু এগুলো বিতরণ করা যায়নি বলে জানিয়েছিলেন পৌরসভার প্রধান সহকারি শাখাওয়াত হোসেন। তাই চালগুলো কোন কোন জেলের এবং কি কারণে সময়মত দেয়া যায়নি, তা তদন্ত প্রয়োজন। তাই চালগুলো হেফাজতের জন্য উপজেলা ফুড অফিসারের মাধ্যমে সরকারি গুদামে পাঠানো হয়েছে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে ৩ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে চাল উদ্ধারের সময় পৌরসভার স্টোর রুমে পরিত্যক্তবস্থায় পড়ে থাকা প্রায় ৩৫০টি কম্বল পাওয়া যায়। এসব কম্বলগুলো পৌরসভার ১৬জন কাউন্সিলরদের মাধ্যমে স্ব স্ব ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝে বিতরণের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লালমোহনে পৌরভবন থেকে ২০বস্তা সরকারি চাল উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৫২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১