সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা টিকা নিচ্ছেন । আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা টিকা নিচ্ছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। মাস্কে মুখ ঢাকা এক নারীর ওই ছবি রুমিন ফারহানার বলে দাবি করে স্ট্যাটাস দিয়েছেন অনেকে।

তবে ছবিটি বিএনপি নেতা রুমিন ফারহানার নয়। টিকা গ্রহণকারী ওই নারীর নাম শামীমা আক্তার।

তিনি ঢাকা মেডিকেল কলেজের একজন চিকিৎসক। ডা. শামীমা বৃহস্পতিবার নিজ কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই করোনার টিকা নেন।
এ ঘটনায় বিব্রত ডা. শামীমা বলেন, ‘রুমিন ফারহানা দাবি করে অনেক মানুষ আমার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে। আজ বিকাল ৫টার দিকে বিষয়টি আমার নজরে আসে।

আমি আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেলে করোনা ভ্যাকসিন নিয়েছি। এরপর থেকেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ বিকালের দিকে দেখি আমার ছবি রুমিন ফারহানার হিসেবে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। আমি অবাক হয়ে গেছি দেখে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সকালে ঢাকা মেডিকেলে যখন টিকাদান চলছিল, তখন সংসদ অধিবেশনে ছিলেন বিএনপির এই এমপি।
রুমিন ফারহানা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন, একজন নারীর টিকা নেবার ছবি দিয়ে আমি টিকা নিচ্ছি বলে ষড়যন্ত্রমূলকভাবে যে প্রচারণা চালানো হচ্ছে তার জবাবে বলছি… আমি করোনার টিকা নেইনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, আমাকে আরও অনেক সাংবাদিক কৌতূহলবশত নক করেছেন, জানতে চেয়েছেন। আমি নিজে কনফার্ম ছিলাম যে তিনি টিকা নেননি।

তারপরেও উনার সাথে যোগাযোগ করেছি সাংবাদিকদের কথায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা টিকা নিচ্ছেন । আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১