সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

নৌকার নির্বাচনী অফিস পোড়ানো মামলায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ গ্রেফতার! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ ১৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিস পোড়ানোর ঘটনায় এজাহার নামীয় আসামী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ফিরোজ (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

সাবেক কাউন্সিলর ও আ’লীগ প্রার্থীর সমর্থক রেজাউল ইসলাম বাবু তালুকদার বাদী হয়ে নলছিটি থানায় বুধবার রাতে ফিরোজ সহ নামদারী ২৫ ও অজ্ঞাত ৩০/৩৫ জনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলাটি দায়ের করেছে ।
গ্রেপ্তারকৃত ফিরোজ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জাকিয়া খাতুন সীমার স্বামী। শহরের সাথীর মোড় নামক স্থানে স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারনার সময় উক্ত মামলার প্রধান আসমী আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা ফিরোজ কে নলছিটি থানায় ওসি তদন্ত আঃ হালিম তালুকদার গ্রেপ্তার করেন। নলছিটি থানার ওসি আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য গতকাল গভীর রাতে নলছিটি পৌর এলকার তালতলা রাস্তার মোড়ে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ব্যাপারে নলছিটি থানার ওসি আলী আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেয়ে মামলা রুজু করি (মামলা নং ১৬)। মামলার প্রাধান আসামী গোলাম মোস্তফা ফিরোজ কে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেফতার অভিযান অব্যহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নৌকার নির্বাচনী অফিস পোড়ানো মামলায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ গ্রেফতার! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১