সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

আমাকে ফোন করে বলে, তুই আমার পদ খাবি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ওপর চটেছেন তার ছোটভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বলেছেন, পদ টিকাতে ওবায়দুল কাদের অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি আমাকে টেলিফোনে বলেছেন, তুই আমার পদ খাবি নাকি?

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে কোম্পানীগঞ্জ নাগরিক সমাজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তিনি বক্তব্য দেননি। এ কারণে তার প্রতি ক্ষোভ ঝাড়েন ছোটভাই কাদের মির্জা।

এ সময় তিনি বলেন, ভার্চুয়াল প্রোগ্রাম দিয়ে যারা আসেননি, তারা অপরাজনীতির কাছে মাথা নত করেছেন। অপরাজনীতির কাছে আত্মসমর্পণকে ঘৃণা করি। অপরাজনীতির কাছে মাথানতকারীরা আমার ভোটারদের অভিনন্দন পর্যন্ত জানাননি।
মির্জা কাদের আরো বলেন, আমরা একরাম চৌধুরীর মতো নয় যে নিজের সন্তানের হাতে অস্ত্র তুলে দেব। যেদিন আমার সন্তান অস্ত্র হাতে নেবে, সেদিন যেন আমার মৃত্যু হয়।
তিনি একরাম চৌধুরীর স্ত্রী কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শিউলী একরামের সমালোচনা করে বলেন, পরপুরুষের সঙ্গে যে নারী মদের আড্ডায় বসে, সেই ছবি আবার ফেসবুকে ভাইরাল হয়, সে কখনও ভালো হতে পারে না।
আবদুল কাদের মির্জা প্রশ্ন রেখে বলেন, ওবায়দুল কাদের সাহেব, আপনি কীভাবে স্যারেন্ডার করলেন, কীভাবে আত্মসমর্পন করলেন? আমার আব্বা কি রাজাকার ছিল? ওবায়দুল কাদের সাহেব আপনার আব্বা মোশারফ হোসেন রাজাকার নয়, তিনি বসুরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আর যারা আমার পরিবারকে রাজাকার বলছেন, তাদের কাছে আত্মসমর্পণ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমাকে ফোন করে বলে, তুই আমার পদ খাবি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১