সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বানারীপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মিন্টু সহ ৩জন বহিস্কার একজনের সদস্য পদ বাতিল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি/

বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের বিরুদ্ধে দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ গ্রহন করায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হক মিন্টুকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে, তাকে সহায়তা করার জন্য পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুল হক মাসুম ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সম্পাদক জামাল হোসেন সাইয়েদের দলের প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয়।

২৭ জানুয়ারি বিকেলে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা বলে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রসঙ্গত আগামী ১৪ ফেব্রুয়ারী বানারীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সলিয়াবাকপুর ইউনিয়ন চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে জিয়াউল হক মিন্টু নৌকার প্রার্থীর বিরুদ্ধে সতন্ত্র ব্যানারে বিদ্রোহী মেয়র প্রার্থী হন। ফলে ৪ সমর্থকসহ মিন্টুর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয় আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মিন্টু সহ ৩জন বহিস্কার একজনের সদস্য পদ বাতিল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১