সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

কুরিয়ারের পার্সেল খুলে চাইনিজ কুড়াল পেলেন ইউপি সদস্য। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ ১৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বগুড়ার শেরপুরে ইউপি সদস্যের নামে পাঠানো কুরিয়ারে মিলল চাইনিজ কুড়াল। ঘটনাটি টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ছাইদার রহমান সাকিবের নামে ‘রিডেক্স হোম ডেলিভারি সার্ভিস’ কুরিয়ারে এটি পাঠানো হয়। মঙ্গলবার রাতে ওই ইউপি সদস্য ধারালো অস্ত্রটি থানায় জমা দিয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

থানার ওই জিডি থেকে জানা যায়, ঢাকার গাজীপুর জেলার চল্লিশ নম্বর ওয়ার্ডের বড় বাজার (চামুদ্দা বাজার) থেকে ‘রিডেক্স হোম ডেলিভারি সার্ভিস’ কুরিয়ারে ওই পার্সেলটি ইউপি সদস্য ছাইদার রহমান সাকিবের ঠিকানায় বুকিং দেয়া হয়। সেখানে তার মোবাইল নম্বরও দেয়া হয়।

সে অনুযায়ী আল আমিন নামের এক ব্যক্তি নিজেকে ওই কুরিয়ারের ডেলিভেরিম্যান পরিচয় দিয়ে তার মোবাইল থেকে ইউপি সদস্যের মোবাইলে ফোন দিয়ে শেরপুর বাসস্ট্যান্ডে আসতে বলেন পার্সেলটি নেয়ার জন্য।

এ সময় ছাইদার রহমান কোনো পণ্যের অর্ডার করেননি বলে জানিয়ে দেন। এরপরও ওই ব্যক্তির একাধিকবার ফোন পেয়ে ওই এলাকার সাউদিয়া হোটেলের সামনে যান ইউপি সদস্য ছাইদার রহমান সাকিব। সেইসঙ্গে পার্সেলটি গ্রহণ করেন। কিন্তু পার্সেলের প্যাকেট খুলেই একটি চাইনিজ কুড়াল দেখে হতবিহ্বল হয়ে পড়েন।

ইউপি সদস্য ছাইদার রহমান সাকিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসন্ন প্রার্থী তিনি। তাই নির্বাচন থেকে সরিয়ে দেয়ার জন্য ভয়ভীতি দেখাতেই হয়ত এটি করা হয়ে থাকতে পারে।

এছাড়া ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসানোর টার্গেটও থাকতে পারে। যাতে করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা সম্ভব হয়। আর এই কারণেই তার পুরো নাম ঠিকানা ও ব্যক্তিগত ফোন নম্বর সঠিকভাবেই পার্সেলের গায়ে লেখা রয়েছে। তবে যারাই এহেন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাক না কেন খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবি জানান তিনি।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) নেয়া হয়েছে। ইতোমধ্যে ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। অচিরেই এই ঘটনার রহস্য উন্মোচিত হবে। পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুরিয়ারের পার্সেল খুলে চাইনিজ কুড়াল পেলেন ইউপি সদস্য। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১